সকাল ১১:৩০:০০
| শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের বড় বোনের মৃত্যুতে আমিনবাজার রাজস্ব সার্কেল ও জেটিভি নিউজ বাংলার শোক প্রকাশ মিরপুরে বিক্ষোভকারীদের হামলায় পুলিশ সদস্য আহত, মাটিতে ফেলে পেটানোর ঘটনা মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

তরুণরা চাইলে দেশ পুনর্গঠন সম্ভব, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

তরুণরা চাইলে দেশ পুনর্গঠন সম্ভব, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

 

তরুণ সমাজ চাইলে বাংলাদেশকে পরিবর্তন ও পুনর্গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি দেশের বিপুলসংখ্যক তরুণ যদি ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিবর্তনের উদ্যোগ নেয়, তাহলে কোনো শক্তিই তাদের সেই কাজ থেকে ঠেকিয়ে রাখতে পারবে না। এর প্রমাণ ২০২৪ সালের ৫ আগস্ট। ওই সময় তরুণ সমাজ ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজের বিশাল একটি অংশকে কাজে লাগিয়ে শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, সামগ্রিকভাবে দেশকে পরিবর্তন ও পুনর্গঠন করা সম্ভব। এ জন্য তরুণদের নিজেদের দায়িত্ব নিতে হবে এবং সম্মিলিতভাবে দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘আমি একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড়াই কোটি।’

তরুণদের এই বিপুল সংখ্যার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘এই যে সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের সেই সক্ষমতাকে এখন দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হয়তো শতভাগ সফল হওয়া সম্ভব হবে না, তবে সম্মিলিতভাবে কাজ করলে অন্তত ৮০ ভাগ সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি বলেন, ‘কাজেই আসেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী তিন মাস আমরা ডেঙ্গু সমস্যা সমাধান করার চেষ্টা করবো। হয়তো আমরা ১০০ ভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারবো।’

দেশ পুনর্গঠনে তরুণদের শক্তির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের এত বিপুলসংখ্যক মানুষ যদি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একত্রিত হয়ে কাজ করে, তাহলে তাদের কেউ আটকে রাখতে পারবে না।

সরকারপ্রধান বলেন, ‘এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে দেশটা গড়ে তোলার।’

তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব তরুণদের নিতে হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে নিজেদের জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। একটি পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে, সারা দেশের সবগুলো জেলা মিলিয়ে লাখ লাখ মানুষ যারা আমরা একত্রিত হয়েছি, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি যে, আমরা আমাদের দেশকে পরিষ্কার করবো, আবর্জনামুক্ত করার চেষ্টা করবো।’

তিনি বলেন, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ শুধু একটি নির্দিষ্ট সময়ের কর্মসূচি হিসেবে দেখলে হবে না। সবাইকে নিজেদের দায়িত্ব থেকে এগিয়ে এসে দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি তরুণদের রাষ্ট্র পুনর্গঠনে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়। তিনি বলেন, দেশের তরুণ সমাজের সংখ্যা অনেক বড়। এই বিশাল জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশকে আরও উন্নত ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের অভিযানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন।

অনুষ্ঠানে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু সচেতনতা নিয়ে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার অভিযানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, স্কাউটস, বিএনসিসি সদস্য এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের বিপুলসংখ্যক তরুণকে এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

জেটিভি নিউজ বাংলা

সত্য,সাহস,সংযোগ…..

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য