সকাল ১১:৩০:০০
| সোমবার, ০২ নভেম্বর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা মায়ের এক থাপ্পড়ে অভিমান করে পাবনা থেকে ঢাকায় দুই শিশু, সাভারে উদ্ধার হতবাক পুলিশ প্রসাশন কক্সবাজারে সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলেই আটক ও গ্রেপ্তার হতে পারে শিক্ষার্থীরা, কঠোর হুঁশিয়ারি ডিআইজির
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকটের মধ্যেই আবারও বাড়ানো হলো এলপিজির দাম। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর নতুন করে বাড়তি ব্যয়ের চাপ তৈরি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশন জানিয়েছে, একই দিন রাত ৮টা থেকে নতুন নির্ধারিত মূল্য কার্যকর হবে। ১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি অটোগ্যাস ও কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড এলপিজির দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।

১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২২৩ টাকা বৃদ্ধি

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ, প্রতিটি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ২২৩ টাকা গুনতে হবে।

একই সঙ্গে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা এবং সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা করা হয়েছে।

২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা করা হয়েছে।

অটোগ্যাস ও রেটিকুলেটেড এলপিজির দামও বেড়েছে

শুধু সিলিন্ডারজাত এলপিজি নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ৩৩১০ টাকা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৩৬৮৫ টাকা করা হয়েছে।

মজুতকরণ, বোতলজাতকরণ ও বিক্রয় পর্যায়ের চার্জ পুনর্নির্ধারণ

এলপিজির মূল দামের পাশাপাশি মজুতকরণ, বোতলজাতকরণ, বিতরণ এবং খুচরা বিক্রয় পর্যায়ের চার্জও বাড়ানো হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিস্ট্রিবিউটরদের চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং অটোগ্যাস স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা পুনর্নির্ধারণ করেছে কমিশন।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল

উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অর্থাৎ, অক্টোবরের শুরুতে দাম বাড়ানোর পর মাত্র এক মাসের ব্যবধানে আবারও ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হলো।

এদিকে, বাজারে এলপিজির সংকট, সরবরাহের ঘাটতি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা এলো। ফলে নতুন দাম কার্যকর হওয়ার পর সাধারণ ভোক্তাদের রান্নার জ্বালানির ব্যয় আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় গণশুনানি

এলপিজির মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের চার্জ পুনর্নির্ধারণের আগে গত ২৯ অক্টোবর গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সেখানে এলপিজির দাম, মজুতকরণ, বোতলজাতকরণ এবং ডিস্ট্রিবিউশন চার্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গণশুনানিতে এলপিজি অপারেটর, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

কোম্পানিগুলোর পক্ষ থেকে বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৫ থেকে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ডিস্ট্রিবিউটরদের চার্জ প্রতি কেজি ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৩ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব করা হয়।

অন্যদিকে, ডিস্ট্রিবিউটররা ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে তাদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দেন। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে বিতরণ চার্জ ১০০ টাকা বাড়ানোর দাবি জানানো হয়।

এ ছাড়া খুচরা ব্যবসায়ীরা প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে তাদের চার্জ ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার প্রস্তাব করেন।

কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ ছিল ১৩৯ টাকা বৃদ্ধির

গণশুনানিতে অপারেটর, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে দেওয়া এসব প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

পর্যালোচনা শেষে কমিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করে। এতে সিলিন্ডারপ্রতি ১৩৯ টাকা দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত কমিশন ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। ফলে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের তুলনায় চূড়ান্ত দাম আরও ৮৪ টাকা বেশি হয়েছে।

মতামত দেওয়ার শেষ দিনেই নতুন দাম ঘোষণা

গণশুনানি শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ২ নভেম্বর পর্যন্ত মতামত দেওয়ার সুযোগ দিয়েছিল বিইআরসি। সোমবার ছিল মতামত জমা দেওয়ার শেষ দিন। আর সেই দিনেই নতুন মূল্য ঘোষণা করে কমিশন।

সব মিলিয়ে এলপিজির চলমান সংকটের মধ্যে নতুন করে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবার এবং অটোগ্যাস ব্যবহারকারীদের বাড়তি খরচের মুখে পড়তে হবে।

এখন দেখার বিষয়, নতুন মূল্য কার্যকর হওয়ার পর বাজারে এলপিজির সরবরাহ পরিস্থিতির উন্নতি হয় কি না এবং ভোক্তারা নির্ধারিত দামে সিলিন্ডার কিনতে পারেন কি না।

 

জেটিভি নিউজ বাংলা

সত্যের সঙ্গে, মানুষের পাশে…… 

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য