আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ফাইল ছবি
আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতির ডাক দেওয়া অবৈধ ও সংবিধানবিরোধী—এমন ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে আদালতের রায় বা আদেশের প্রতিবাদে পরিবহন ধর্মঘট কিংবা হরতাল আহ্বান করা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
হাইকোর্টের এ সিদ্ধান্তের ফলে আদালতের রায় বা আদেশের প্রতিবাদে কোনো সংগঠন হরতাল, ধর্মঘট বা কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করলে তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে আদালতের কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিবহন খাতে ধর্মঘট বা হরতাল ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
রায়ের বিস্তারিত বিষয় ও এর পূর্ণাঙ্গ নির্দেশনা আদালতের বিস্তারিত রায়ে জানা যাবে।
বিস্তারিত আসছে……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম