একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠছে ১৩ প্রকল্প
ডেস্ক রিপোর্ট, ছবি সংগৃহীত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় অনুমোদনের জন্য মোট ১৩টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করার প্রস্তাব রয়েছে।
জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা। একই সঙ্গে বর্তমান সরকারের দশম একনেক সভা এটি।
একনেকের আজকের বৈঠকে নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে। বৈঠকে এসব প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় উপস্থাপিত ১৩টি প্রকল্পের সম্ভাব্য ব্যয় ও অর্থায়নের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়নসংক্রান্ত বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারি অর্থায়নের পাশাপাশি প্রকল্প ঋণ ও অনুদান এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
একনেক সভায় প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, ব্যয়, অর্থায়ন ও বাস্তবায়নকালসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার পর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস, সংযোগ……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম