সাভারে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আল-আমিন বলিয়ারপুর এলাকার অটোরিকশাচালক সাত্তার পাগলারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমানের নেতৃত্বে বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে আল-আমিনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির অভিযোগ
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মো. মতিউর রহমান জানান, সাভারের বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে….…
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম