সকাল ১১:৩০:০০
| মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা মায়ের এক থাপ্পড়ে অভিমান করে পাবনা থেকে ঢাকায় দুই শিশু, সাভারে উদ্ধার হতবাক পুলিশ প্রসাশন কক্সবাজারে সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলেই আটক ও গ্রেপ্তার হতে পারে শিক্ষার্থীরা, কঠোর হুঁশিয়ারি ডিআইজির
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

ছাত্রলীগ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মেরে পুলিশের দেওয়ার অভিযোগ, শাস্তির দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি পুলিশি তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ রয়েছে, মারধরের ঘটনায় জড়িতরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনার প্রতিবাদে সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে জড়িতদের শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা আকাশ আলী বলেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পাভেলকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তার দাবি, পাভেল সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মার্চের ভাষণ পোস্ট করেছিলেন, এটিকেই অভিযোগের কারণ হিসেবে দেখানো হচ্ছে।

পাভেলের অভিযোগ, সোমবার ভোরে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনে সেহরি খেতে গেলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ২০-২৫ জন মিলে তাকে দীর্ঘ সময় মারধর করে এবং পরে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায়। তিনি দাবি করেন, তিনি কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন।

এদিকে এখন পর্যন্ত পাভেলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

শাহবাগ থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান বলেন, অসুস্থ অবস্থায় তাকে থানায় আনা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য