যাত্রাবাড়ীতে সুপারশপের সামনে ২৬ বছরের যুবকের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সুপারশপের সামনে থেকে রাব্বী নামে ২৬ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে যাত্রাবাড়ীর ছনটেক এলাকার স্বপ্ন সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ছনটেক এলাকায় একজনের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা পরে থানায় খবর দেন। যুবকের নাম রাব্বী। তবে আমরা ধারণা করছি, এটি ছিনতাইকারী নয়, তাদের দুই গ্রুপের মধ্যে ঝামেলা বা দ্বন্দ্বের কারণে ঘটেছে। পরিবার এখনো অভিযোগ করেনি। এই মুহূর্তে আমরা সকালে মাঠে বিষয়টি নিয়ে কাজ করছি।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করার জন্য আবেদনও করা হয়নি বলে জানা গেছে।
মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে পুলিশ তদন্ত ও মাঠপর্যায়ে কাজ করছে।
#রাজধানীর খবর #মৃত #জেটিভি নিউজ বাংলা
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম