সকাল ১১:৩০:০০
| মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরে বিক্ষোভকারীদের হামলায় পুলিশ সদস্য আহত, মাটিতে ফেলে পেটানোর ঘটনা মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ সংকট কাটেনি, মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ সংকট কাটেনি, মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস

রাজধানীর অনেক এলাকায় এখনও দিনের বেলা চুলা জ্বলছে না, দুপুরে লোডশেডিং ১ হাজার ৫৩০ মেগাওয়াট

জেটিভি নিউজ বাংলা
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের সময়: রাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া আশ্বাস অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। তবে মঙ্গলবার দিন থেকেই গ্যাস সরবরাহে কিছুটা উন্নতির চিত্র দেখা গেছে। পেট্রোবাংলার হিসাবে সোমবারের তুলনায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।

তবে গ্যাস সরবরাহ বাড়লেও রাজধানীর আবাসিক লাইনের অনেক এলাকাতেই এখনও গ্যাসের চাপ স্বাভাবিক হয়নি। কোথাও কোথাও দিনের বেলায় চুলা জ্বললেও অনেক এলাকায় মঙ্গলবার দিনেও গ্যাস পাওয়া যায়নি। ফলে রান্নাবান্না নিয়ে আগের মতোই ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা।

অন্যদিকে, গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতিতে এখনও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মঙ্গলবার দুপুরেও প্রায় ১ হাজার মেগাওয়াট লোডশেডিং ছিল। যদিও আগের দিনের তুলনায় লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা কমেছে, বাস্তবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাত থেকে সংকট কাটার আশ্বাস

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর মঙ্গলবার থেকেই গ্যাস সরবরাহে কিছুটা পরিবর্তন দেখা গেলেও আবাসিক পর্যায়ে এর সুফল এখনও সমানভাবে পৌঁছায়নি।

কোথাও গ্যাস বেড়েছে, কোথাও সংকট আগের মতো

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কোনো এলাকায় মঙ্গলবার দিনের বেলা গ্যাসের চুলা জ্বলেছে। কয়েকটি এলাকায় আগের তুলনায় গ্যাসের চাপও কিছুটা বেড়েছে।

তবে এর বিপরীত চিত্রও রয়েছে। রাজধানীর অনেক এলাকায় দিনের বেলা এখনও গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে বাসিন্দাদের বিকেল বা রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছে।

কলাবাগানের বাসিন্দা তাসলিমা আক্তার জানান, এতদিন দিনের বেলা গ্যাসের চুলায় আগুনই ধরত না। বিকালের পর গ্যাস এলে তখন চুলা জ্বলত। তবে মঙ্গলবার দিনের বেলা চুলা জ্বলেছে। কিন্তু গ্যাসের চাপ এখনও কম।

তিনি জানান, আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও স্বাভাবিকভাবে রান্না করার মতো চাপ এখনও পাওয়া যাচ্ছে না।

বনশ্রীর বাসিন্দা মারিয়া ইসলাম জানান, তাদের এলাকায় পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই গ্যাসের দেখা নেই।

তিনি বলেন, প্রতিদিনের মতো রাতের বেলায় গ্যাস আসার অপেক্ষায় থাকতে হয়। রাতে গ্যাস এলে তারা পরদিনের রান্না করে রাখেন। এরপর দিনের বেলায় বৈদ্যুতিক চুলায় খাবার গরম করে খান। বাড়তি কোনো কিছু রান্না করতে হলে সেটিও বৈদ্যুতিক চুলায় করতে হয়।

কাকরাইলের বাসিন্দা রাব্বানী জানান, তাদের এলাকায় বেশ কিছুদিন ধরেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে গত কয়েকদিন গ্যাসের চাপ খুবই কম থাকলেও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় চাপ কিছুটা বেড়েছে।

তিনি বলেন, ‘আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে একেবারে গ্যাস পাওয়া যায় না। তবে গত কয়েকদিন চাপ খুবই কম ছিল। রান্না হতে অনেক সময় লাগতো। আজকে অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে।’

সিএনজি স্টেশনেও গ্যাস সংকট

আবাসিক গ্রাহকদের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতিতেও তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিএনজি মালিক সমিতির মহাসচিব ফারহান নুর বলেন, গ্যাস সরবরাহ বাড়লেও সেই বাড়তি গ্যাসের বড় অংশ শিল্প খাতে চলে যাওয়ার কথা। ফলে সিএনজি স্টেশনগুলোতে এর সুফল পাওয়ার সুযোগ কম।

তিনি বলেন, ‘যে গ্যাস বাড়তে তা তো শিল্পেই যাওয়ার কথা। আমার কোথায় পাবো? আমাদের মতো একই। চাপ নাই। লম্বা লাইন, ভোগান্তি গ্রাহক আর আমাদের।’

ফারহান নুর আরও বলেন, একটি এলএনজি কার্গো আসার কারণে এখন হয়তো কোথাও কোথাও গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। কিন্তু এই পরিস্থিতি একইভাবে অব্যাহত থাকবে কি না, সেটি নিয়ে নিশ্চয়তা নেই।

তার ভাষায়, ‘একটা কার্গো আসায় এখন হয়তো কোথাও কোথাও গ্যাসের চাপ বেড়েছে কিন্তু এটা যে একই থাকবে তার নিশ্চয়তা কোথায়?’

মঙ্গলবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২,৬১০ মিলিয়ন ঘনফুট

পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে।

এ সময় এলএনজি থেকে পাওয়া গেছে ৯৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

পরে বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ দাঁড়ায় ২ হাজার ৬০৬ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া গেছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে ৯৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস।

অর্থাৎ মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের ওপরে ছিল।

কয়েক দিনে ধারাবাহিকভাবে বেড়েছে গ্যাস সরবরাহ

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ধীরে ধীরে বেড়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট।

রবিবার (১৩ সেপ্টেম্বর) একই সময়ে গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬২ মিলিয়ন ঘনফুটে।

এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মোট গ্যাস সরবরাহ আরও বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুট।

সোমবার দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১১ মিলিয়ন ঘনফুট। আর এলএনজি থেকে পাওয়া গেছে ৭৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এর পরদিন মঙ্গলবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও বাড়তে দেখা যায়।

সেপ্টেম্বরে আসছে আরও পাঁচ এলএনজি কার্গো

গ্যাস সংকট মোকাবিলায় সেপ্টেম্বর মাসে মোট নয়টি এলএনজি কার্গো আসার কথা জানিয়েছে পেট্রোবাংলা।

এর মধ্যে ইতোমধ্যে চারটি এলএনজি কার্গো দেশে এসেছে। চলতি মাসে আরও পাঁচটি কার্গো আসার কথা রয়েছে।

সবশেষ সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি এলএনজি কার্গো দেশে এসেছে। আগামী ১৮ সেপ্টেম্বর আরও একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে।

এলএনজি কার্গো আসার ধারাবাহিকতায় মঙ্গলবার থেকেই গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি দেখা দিতে শুরু করেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর গানভর, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটাল এনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে একটি করে মোট পাঁচটি এলএনজি কার্গো দেশে আসার কথা রয়েছে।

এই কার্গোগুলো নির্ধারিত সময়ে এলে আগামী দিনগুলোতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ উৎপাদনে প্রভাব এখনও স্পষ্ট নয়

গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও এর প্রভাব এখনও বিদ্যুৎ উৎপাদনে স্পষ্টভাবে দেখা যায়নি।

মঙ্গলবার দুপুরে বিদ্যুতের ঘাটতি ছিল ৯১৯ মেগাওয়াট। এ সময় দেশের বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৫ হাজার ৭০৫ মেগাওয়াট।

মঙ্গলবার দুপুর ১২টায় লোডশেডিং ছিল ১ হাজার ৫৩০ মেগাওয়াট।

এর আগের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোডশেডিং ছিল ২ হাজার ১৭৩ মেগাওয়াট।

অর্থাৎ এক দিনের ব্যবধানে দুপুর ১২টার সময় লোডশেডিংয়ের পরিমাণ কমেছে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের অভিজ্ঞতায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

অনেক এলাকায় নিয়মিত বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।

বাড়তি গ্যাসের বড় অংশ যাচ্ছে শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে

পিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাস সরবরাহ বাড়লেও বাড়তি গ্যাস প্রথমেই আবাসিক গ্রাহকদের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়লে প্রথমেই সেই গ্যাস শিল্প খাতে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়। এরপর অবশিষ্ট গ্যাস অন্যান্য খাতে দেওয়া হয়।

পিডিবির ওই কর্মকর্তা বলেন, ‘গ্যাসের সরবরাহ বাড়লে প্রথমেই সে গ্যাস যায় শিল্পে, এরপর বিদ্যুৎকেন্দ্রের পরে বাদ বাকি আর সবাই পায়।’

তিনি আরও বলেন, শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোর ঘাটতি আগে থেকেই রয়েছে। ফলে নতুন করে গ্যাস সরবরাহ বাড়লেও তার বড় অংশ শিল্প খাতের ঘাটতি পূরণে যাচ্ছে। এরপর বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেওয়া হচ্ছে।

তার ভাষায়, ‘যেহেতু শিল্প ও বিদ্যুৎকেন্দ্রের ঘাটতি আগে থেকেই ছিল সেহেতু বাড়তি সরবরাহ করা গ্যাসের বেশি অংশ শিল্পে যাচ্ছে। এরপর বিদ্যুৎকেন্দ্রে।’

এখন নজর মঙ্গলবার দিবাগত রাতের দিকে

সব মিলিয়ে মঙ্গলবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আগের কয়েক দিনের তুলনায় বাড়লেও রাজধানীর অনেক আবাসিক এলাকায় এখনও গ্যাসের চাপ স্বাভাবিক হয়নি। কোথাও দিনের বেলায় চুলা জ্বললেও কোথাও এখনও রাতের অপেক্ষায় থাকতে হচ্ছে।

সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ ও দীর্ঘ লাইনের সমস্যা পুরোপুরি কাটেনি। অন্যদিকে গ্যাস সরবরাহ বাড়ার পরও বিদ্যুৎ সংকটের দৃশ্যমান উন্নতি হয়নি।

তবে সেপ্টেম্বর মাসে আরও পাঁচটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দিবাগত রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশাবাদ জানিয়েছেন।

এখন দেখার বিষয়, মঙ্গলবার রাত থেকে বাড়তি এলএনজি সরবরাহের ফলে গ্যাসের চাপ কতটা স্বাভাবিক হয় এবং একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতিতে কতটা বাস্তব উন্নতি আসে।

 

জেটিভি নিউজ বাংলা 

সত্য,সাহস, সংযোগ…. 

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য