তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি
জেটিভি নিউজ বাংলা | সাভার, ঢাকা
ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলের উদ্বোধন ও সমাবেশে বক্তব্য দেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন। তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হলে তা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে।
পরে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ বক্তব্য দেন। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট নেতাকর্মী এলাকায় পালিয়ে আছে। তারা যেন কোনোভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপদ পরিবেশ চায়। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টি করলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাজপথে বিএনপির সব নেতাকর্মীকে আহ্বান জানানো হয়েছে—কোনো প্রকার ছাত্রলীগ-যুবলীগকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। দলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল পাশা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরও আপনার এলাকায় আছেন, শান্তিপূর্ণভাবে থাকেন। যদি কেউ বাঘের লেজ দিয়ে কান চুলকাতে চান, তাহলে ভুল করবেন। সে ক্ষেত্রে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কঠোর হাতে দমন করবে।
এ সময় ঢাকা জেলা যুবদল নেতা রেজাউল করিম জুয়েল বলেন, আমরা বিএনপি কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। ফ্যাসিস্টের সময়ে অনেক বড় বড় নেতারা হুমকি-ধমকি দিয়েছেন। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান জানান।
কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেটিভি নিউজ বাংলা
সাভার, ঢাকা
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম