সকাল ১১:৩০:০০
| শনিবার, ১০ অক্টোবর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরে বিক্ষোভকারীদের হামলায় পুলিশ সদস্য আহত, মাটিতে ফেলে পেটানোর ঘটনা মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

গাজীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪; ছিনতাই প্রায় ৩ কোটি টাকা। 

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

গাজীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪; ছিনতাই প্রায় ৩ কোটি টাকা।

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ৩ কোটি টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া ও চাইনিজ কুড়াল দিয়ে হামলায় চালকসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিকাশের এরিয়া হিসাব বিভাগের ব্যবস্থাপক হিমেল আহমেদ (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন বিকাশের কর্মকর্তা ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তাঁরা সবাই বিকাশের মাওনা ও ভালুকা অঞ্চলের চ্যানেল এন্টারপ্রাইজের কর্মী।

যেভাবে ঘটল ছিনতাই

ভুক্তভোগী কর্মকর্তা ফাহাদ হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে নরসিংদী সদরের প্রধান ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় মোট ৪ কোটি টাকা নিয়ে তাঁরা মাওনার উদ্দেশে রওনা হন।

পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা প্রায় ২০ থেকে ২৪ জনের একটি সশস্ত্র দল তাঁদের গাড়ির পথরোধ করে। হামলাকারীরা প্রথমে গাড়ির সামনের কাচ ভেঙে জ্যেষ্ঠ কর্মকর্তা হিমেল আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে চালক ও অন্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা।

একপর্যায়ে গাড়ির পেছনের আসনে থাকা চারটি বস্তার মধ্যে তিনটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাত্র দুই মিনিটের মধ্যে হামলা ও ছিনতাইয়ের ঘটনা শেষ করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে আহত অবস্থায় কর্মকর্তা ফাহাদ হোসেন নিজেই গাড়ি চালিয়ে সহকর্মীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হিমেল আহমেদের পেটে গভীর গুলির ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

টাকার পরিমাণ যাচাই করছে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি বলেন, নরসিংদী থেকে টাকা নিয়ে আসার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ছিনতাই হওয়া অর্থের সঠিক পরিমাণ যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

ভুক্তভোগী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িতে মোট ৪ কোটি টাকা ছিল। এর মধ্যে তিনটি বস্তা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবে ছিনতাই হওয়া অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে লুণ্ঠিত অর্থের সঠিক পরিমাণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

জেটিভি নিউজ বাংলা 

সত্যের সঙ্গে, মানুষের পাশে…….

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য