সকাল ১১:৩০:০০
| সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লির দূতাবাসে আবেদন ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দিশালা, পাঁচ পরিবার থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে পোশাক রফতানিতে বড় প্রবৃদ্ধি, চার মাসে আয় ১ হাজার ৩৭৪ কোটি ডলার বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী খুলনায় ১০ মাসে ৭১ খুন, নভেম্বরের প্রথম সপ্তাহেই আরও ৬; আতঙ্কে নগরবাসী  অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ, নিবন্ধনেই কি থামবে সড়কের নৈরাজ্য? পুলিশের ওপর হামলার ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ, ৯ মাসে মামলা ৪৪০টি
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দিশালা, পাঁচ পরিবার থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দিশালা, পাঁচ পরিবার থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জেটিভি নিউজ বাংলা 

ছবি সংগৃহীত

ইতালিতে গিয়ে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখানো হয়েছিল তাদের। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সেই স্বপ্ন পূরণে কেউ বিক্রি করেছেন জমি, কেউ গবাদিপশু ও কৃষিকাজের যন্ত্রপাতি, আবার কেউ স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে জোগাড় করেছেন টাকা। কিন্তু ইতালিতে পৌঁছানোর বদলে তাদের ঠাঁই হয় লিবিয়ার বন্দিশালায়। সেখানে টানা ১০ মাস ধরে নির্যাতন, জিম্মি ও মুক্তিপণ আদায়ের শিকার হওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন তারা।

অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচটি পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারকারী চক্র। কোনো রকমে প্রাণ নিয়ে দেশে ফিরলেও ফিরে পাননি হারানো সম্পদ, ঋণের বোঝা কিংবা আগের স্বাভাবিক জীবন। স্বপ্নের ইউরোপযাত্রা শেষ হয়েছে নিঃস্ব হয়ে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী, নিমতলা ও বড়গাংনী গ্রামের এই পাঁচ ভুক্তভোগী হলেন—ফুলবগাদী গ্রামের জাহিদ হাসান, কামরুল ইসলাম ও জাহিদুল ইসলাম, নিমতলা গ্রামের আলিফ এবং বড়গাংনী গ্রামের ছাব্বির আলী। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের বেশি। পরিবারের ভাগ্য পরিবর্তন এবং আর্থিক সচ্ছলতার আশায় বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জীবনে ডেকে এনেছে চরম বিপর্যয়।

যেভাবে পাচারকারীদের ফাঁদে পড়েন পাঁচজন

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নিমতলা গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা চায়ের দোকানি আসাদুল ওরফে আপানুরের ছেলে মোহাম্মদ আলী হাউসের মাধ্যমে তাদের কাছে ইতালি যাওয়ার প্রস্তাব আসে। ইতালিতে গিয়ে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে পাঁচজনকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

মোহাম্মদ আলী হাউস নিজেও বিদেশে থাকায় তার দেওয়া প্রস্তাবে সন্দেহ করেননি ভুক্তভোগীরা। উন্নত জীবনের আশায় তারা দালালচক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী, অর্ধেক টাকা দেশ ছাড়ার আগে এবং বাকি টাকা ইতালিতে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।

ইতালি যাওয়ার জন্য কেউ জমি বন্ধক রাখেন, কেউ গবাদিপশু ও কৃষিকাজের যন্ত্রপাতি বিক্রি করেন। আবার কেউ স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে টাকা জোগাড় করেন।

কিন্তু ইতালির উদ্দেশে যাত্রা করলেও কয়েকটি দেশ ঘুরিয়ে শেষ পর্যন্ত তাদের নেওয়া হয় লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পরই পাল্টে যায় পরিস্থিতি। তাদের পাসপোর্ট, মোবাইল ফোন ও ভিসাসংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয়। বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আরও ৫৭ জনের সঙ্গে একটি কক্ষে আটকে রাখা হয় তাদের।

ভুক্তভোগীদের অভিযোগ, বন্দিশালা থেকে একেকজনকে আলাদা কক্ষে নিয়ে পরিবারের সদস্যদের ফোন করতে বাধ্য করা হতো। এরপর তাদের দিয়েই পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করানো হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালানো হতো শারীরিক নির্যাতন। এভাবে কয়েক দফায় তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।

সম্পদ বিক্রি করেও রক্ষা পাননি জাহিদ

ফুলবগাদী গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা মরহুম খোদ বক্সের ছেলে জাহিদ হাসানের বয়স ৫০ বছর। একসময় তার ছিল ৩০০ ভেড়ার খামার। জমি চাষের জন্য ছিল একটি ট্রাক্টর। তিনি ১২ বছর কুয়েতে ছিলেন। সব মিলিয়ে গ্রামে তার ছিল সচ্ছল জীবন।

কিন্তু ইতালি যাওয়ার আশায় ২০২৫ সালের নভেম্বর মাসে নিজের সম্পদ বিক্রি করে দালালদের হাতে তুলে দেন ২৯ লাখ টাকা। এরপর ইতালির বদলে ঠাঁই হয় লিবিয়ার বন্দিশালায়।

জাহিদ জানান, সেখানে ১০ মাস বন্দি থেকে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সাগর থেকে জীবন নিয়ে দেশে ফিরলেও শরীরে রয়ে গেছে নির্যাতনের ক্ষত। অসুস্থতার কারণে দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটাতে হয় তাকে। একসময় যার খামার, ট্রাক্টর ও সচ্ছল সংসার ছিল, এখন তার আর কিছুই অবশিষ্ট নেই।

৩২ লাখ টাকা দিয়েও ইতালি যেতে পারেননি কামরুল

একই গ্রামের আইজউদ্দিনের ছেলে কামরুল ইসলামের বয়স ৪২ বছর। তার ছিল ৬০টি ভেড়ার খামার এবং গোয়ালে ১২টি গরু। ইতালি যাওয়ার আশায় সব বিক্রি করে দেন তিনি। পাশাপাশি ঋণ নেন এবং জমি বর্গা দেন।

এরপরও দালালদের হাতে ৩২ লাখ টাকা তুলে দিয়েও ইতালিতে পৌঁছাতে পারেননি কামরুল। স্বপ্নের পরিবর্তে তাকে কাটাতে হয়েছে লিবিয়ার বন্দিজীবন।

৩৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ২১ বছরের জাহিদুল

ফুলবগাদী গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদুল ইসলামের বয়স মাত্র ২১ বছর। বাড়িতে গরু-ছাগল পালন করে ভালোই চলছিল তার সংসার। কিন্তু বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের হাতে তুলে দেন ৩৪ লাখ টাকা।

শেষ পর্যন্ত ইতালিতে যাওয়া হয়নি তার। হারিয়েছেন জমানো সম্পদ, অর্থ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। এখন নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন তিনি।

ভুক্তভোগী পাঁচ পরিবারের অভিযোগ, সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

লিবিয়ায় বন্দি ভৈরবের তিন শতাধিক তরুণ

লিবিয়া দূতাবাসে বাংলাদেশীদের আহাজারি

চুয়াডাঙ্গার পাঁচজনের ঘটনা বিচ্ছিন্ন নয়। একইভাবে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিশোরগঞ্জের ভৈরবের কয়েকটি গ্রামের তিন শতাধিক তরুণ। কিন্তু দালালচক্রের ফাঁদে পড়ে এখন তাদের ঠাঁই হয়েছে লিবিয়ার বিভিন্ন বন্দিশালায়। সেখানে নির্মম নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ইতালি নেওয়ার কথা বলে তাদের প্রথমে মুম্বাই, সৌদি আরব ও মিশর ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পর দেশীয় দালালচক্র তাদের আন্তর্জাতিক মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে। এরপর শুরু হয় নির্যাতন। বন্দিদের মুক্তির জন্য জনপ্রতি ২৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে।

বন্দিশালায় আটকে থাকা স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবিতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো।

পরিবারগুলোর অভিযোগ, রাজন নামে স্থানীয় এক দালাল ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনপ্রতি ২২ লাখ টাকা চুক্তি করে সেই অর্থ রাজনের চাচা আরিফের হাতে তুলে দেন তারা। কিন্তু গত কয়েক মাস ধরে রাজনের বাড়ি তালাবদ্ধ। উধাও হয়ে গেছেন তার চাচাও।

সম্প্রতি লিবিয়ার টর্চার সেল থেকে মুক্ত হয়ে দেশে ফেরা ওই এলাকার দুই যুবকের সঙ্গে কথা বলে নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেছে।

তাদের একজন বলেন, ‘আমাদের বিক্রি করে দিয়েছিল। ৩২ জনকে মাফিয়াদের কাছে বিক্রি করার পর ব্ল্যাকমেইল করে মারধর করত। উলঙ্গ করে মারত। চিৎকার করে বলতাম, আম্মা, আমাকে বাঁচাও।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘বিদেশে নেওয়ার আগেই আমাকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছিল। অনেক মারধর করেছে। পিস্তলের বাঁট দিয়ে বুকে আঘাত করেছে। মারধরের পর ডলার, জাহাজের কাগজপত্র, পাসপোর্ট—সবকিছু নিয়ে গেছে।’

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ঝুঁকিপূর্ণ পথে লাখো বাংলাদেশি

বাংলাদেশি বিদেশগামী কর্মীদের ছবি

 

ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি মানুষ লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন।

সংস্থাটির তথ্য বলছে, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই অবৈধ পথে ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। বিপজ্জনক এই যাত্রায় অনেকেই পাচার, নির্যাতন, জিম্মি ও মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন।

ভালো চাকরির প্রলোভনে দুবাইয়ে নারী পাচারের অভিযো

ইতালিতে যাওয়ার প্রলোভন দেখিয়ে পুরুষদের লিবিয়ায় আটকে রাখার পাশাপাশি ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাসে নারীদের সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) পাচারের অভিযোগ রয়েছে। সেখানে নিয়ে নারীদের জোরপূর্বক যৌন ব্যবসা কিংবা শ্রম শোষণে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পাচারকারী চক্রগুলো সাধারণত কয়েকটি কৌশলে নারীদের দুবাইয়ে নিয়ে যায়। ডান্স বার, বিউটি পার্লার, রেস্টুরেন্ট কিংবা গৃহস্থালি কাজে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখানো হয়। অধিকাংশ ক্ষেত্রে কর্মসংস্থান ভিসার কথা বলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই পাঠানো হয় নারীদের।

সেখানে পৌঁছানোর পরপরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট হোটেল কিংবা ঘরে জিম্মি করে রেখে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

যাতায়াত ও ভিসার খরচ বাবদ ১০ থেকে ১৫ হাজার ডলারের মতো কৃত্রিম ঋণ চাপিয়ে দেওয়া হয় তাদের ওপর। সেই ঋণ পরিশোধের অজুহাতে নারীদের দেহব্যবসায় বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে মানবপাচারের নতুন কৌশল ‘বডি কন্ট্রাক্ট’

মানবপাচারের সঙ্গে বিমানবন্দরের কিছু অসাধু কর্মী ও কর্মকর্তার যোগসাজশের অভিযোগও সামনে এসেছে। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ‘বডি কন্ট্রাক্ট’ মানবপাচারের সর্বশেষ ধাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সাধারণত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মানবপাচার করা হয়। বর্তমানে ওমরার মাধ্যমেও এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ট্যুরিস্ট ভিসায় কোনো দেশে যেতে হলে সাধারণত গন্তব্য দেশের হোটেল বুকিং ও ফিরতি টিকিট প্রয়োজন হয়। কিন্তু দালালচক্র এসব কাগজপত্র ছাড়াই বিমানবন্দর পার করে দেওয়ার জন্য জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করে।

অভিযোগ রয়েছে, এই অর্থের বিনিময়ে এয়ারলাইনসের কর্মচারী ও ইমিগ্রেশন কর্মকর্তাদের ম্যানেজ করে বিদেশগমনেচ্ছুদের বিমানবন্দর পার করে দেওয়া হয়। একইভাবে ওমরার ক্ষেত্রেও এমন প্রক্রিয়া অনুসরণ করা হয়।

অর্থাৎ বিদেশগমনেচ্ছুদের কাগজপত্রে প্রয়োজনীয় ঘাটতি থাকলেও অর্থের বিনিময়ে তাদের বিমানবন্দর পার করে দেওয়া হয়। বিমানবন্দরের এই প্রক্রিয়াই পরিচিত ‘বডি কন্ট্রাক্ট’ নামে। মানবপাচারের ক্ষেত্রে শব্দটি বহুল প্রচলিত।

দালাল নয়, পুরো অপরাধচক্রকে ধরার দাবি ব্র্যাকের

মানবপাচার প্রতিরোধে শুধু স্থানীয় দালালদের গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন ব্র্যাক মাইগ্রেশনের সহযোগী পরিচালক শরিফুল হাসান।

তিনি বলেন, ‘পরিবারগুলো যখন তাদের পাঠায়, তখন কিন্তু কারও সঙ্গে কথা বলে না। তারা সেখানে গিয়ে নির্যাতন বা গ্রেফতারের শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের কাছে আসে। শুধু ঘটনা ঘটার পর স্থানীয় দালালচক্রকে ধরলেই হবে না। কারণ, তাদের অর্থের লেনদেন কোথায় হচ্ছে? লিবিয়ায় আটকে রেখে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে? সেটি খুঁজে বের করতে হবে। এটি একটি সংঘবদ্ধ অপরাধ। তাই পুরো অপরাধচক্রকে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘এত প্রচারণা, মুক্তিপণ কিংবা মৃত্যু—সবকিছুর পরও লোকজন সচেতন না হয়ে এভাবে গেলে পরিণতি এ রকম হবে। সবার আগে নিজেদের সচেতন হতে হবে। নিজে না পারলে স্থানীয় শিক্ষিত লোকজনের সঙ্গে পরামর্শ করতে হবে।’

মামলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিআইডির

মানবপাচারের ঘটনায় মামলা হলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সরাসরি কিংবা ছায়া তদন্ত করে বলে জানিয়েছেন সিআইডির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

তিনি বলেন, মানবপাচারসংক্রান্ত ঘটনায় মামলা হলে সিআইডি তদন্ত করে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে।

তিনি বলেন, ‘যেসব ভুক্তভোগী দেশে আসছেন, তারা স্থানীয় থানায় মামলা করলে বিষয়টি তদন্তের আওতায় আসবে। যেসব দেশীয় দালাল কিংবা কোনো এজেন্সি জড়িত থাকলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।’

বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, দালালদের এমন প্রতারণার কারণে বিদেশগমনেচ্ছুদের যাচাই-বাছাই করে এবং জেনে-বুঝে বিদেশ যাওয়া উচিত।

ইমিগ্রেশন পুলিশের বক্তব্য

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভিসা থাকে এক দেশের, চলে যায় লিবিয়ায়। সরাসরি কেউ তো লিবিয়ার ভিসায় যায় না।’

তিনি বলেন, ‘এখন একটি লোক ওমরাতে যাচ্ছে, আমি কী করে বুঝব সে লিবিয়ায় চলে যাবে। আমি যদি আটকাই, তাহলে কালই আমার বিরুদ্ধে অভিযোগ দেবে, আমি ওমরাতে যেতে বাধা দিয়েছি। এগুলো আসলে সচেতনতার বিষয়। এতকিছু তারা দেখছে, তবুও কেন ঝুঁকি নিয়ে যেতে হবে। সচেতন না হলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে।’

বিমানবন্দরে ‘বডি কন্ট্রাক্ট’-এর মাধ্যমে মানবপাচারের অভিযোগ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কোনো কর্মকর্তা এসব ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি দেখব।’

স্বপ্নের ইউরোপযাত্রা, শেষ পরিণতি নিঃস্ব জীবন

ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধার

 

চুয়াডাঙ্গার পাঁচ পরিবার থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভৈরবের তিন শতাধিক তরুণের লিবিয়ায় বন্দিদশা এবং দুবাইয়ে নারী পাচারের অভিযোগ—সব মিলিয়ে বিদেশে কর্মসংস্থানের স্বপ্নকে ঘিরে সক্রিয় সংঘবদ্ধ মানবপাচার চক্রের ভয়াবহ চিত্র সামনে এসেছে।

একদিকে বিদেশে ভালো আয়ের আশায় জমিজমা ও শেষ সম্বল বিক্রি করছেন সাধারণ মানুষ, অন্যদিকে সেই অসহায়ত্বকে পুঁজি করে সক্রিয় রয়েছে প্রতারক ও পাচারকারী চক্র। পাচারের শিকার হওয়ার পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেও অনেকের জীবনে থেকে যাচ্ছে ঋণের বোঝা, শারীরিক ক্ষত ও মানসিক ট্রমা।

বিশেষজ্ঞদের মতে, মানবপাচার বন্ধে শুধু ভুক্তভোগীদের সচেতন করাই যথেষ্ট নয়। দেশীয় দালাল, বিদেশি পাচারকারী, অর্থ লেনদেনের নেটওয়ার্ক এবং বিমানবন্দরকেন্দ্রিক অনিয়মের অভিযোগ—সবকিছু তদন্তের আওতায় এনে পুরো চক্রকে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় উন্নত জীবনের আশায় বিদেশমুখী মানুষের স্বপ্নকে পুঁজি করে এমন প্রতারণা ও নির্যাতন চলতেই থাকবে।

 

জেটিভি নিউজ বাংলা

সত্যের সঙ্গে, মানুষের পাশে.. …..

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য