কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় মৃত্যু
জেটিভি নিউজ বাংলা | ঢাকা
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আজিম উদ্দিন (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, সোহরাব হোসাইন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত কালাম শেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৭৫৮/২৬। তার বাসা ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। তিনি আব্দুল আহাদের ছেলে।
তবে কী মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পরিদর্শক হাবিবুর রহমান আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস, সংযোগ…..
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম