দেশের কণ্ঠের সাভার উপজেলা প্রতিনিধি এস কে সুলতানের জন্মদিন আজ
সাভার প্রতিনিধি: দেশের কণ্ঠের সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস কে সুলতানের জন্মদিন আজ ২৫ সেপ্টেম্বর। জন্মদিন উপলক্ষে তাঁর কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল।
সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এস কে সুলতান। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও স্থানীয় বিভিন্ন বিষয় পাঠকের সামনে তুলে ধরার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
ব্যক্তিজীবনে এস কে সুলতান বর্তমানে এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও তিনি দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে চলেছেন।

তাঁর জন্মদিনে জেটিভি নিউজ বাংলা পরিবারের পক্ষ থেকে এস কে সুলতানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় জেটিভি নিউজ বাংলার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাপ্তাহিক ‘সময় এখন আমাদের’-এর নির্বাহী সম্পাদক রুমন জোয়ার্দ্দার জনি বলেন, সাংবাদিক এস কে সুলতানের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক। তিনি যেন সুস্থ ও সুন্দর জীবনযাপন করে সাংবাদিকতার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এই প্রত্যাশা করি।
জন্মদিনে এস কে সুলতানের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন আনন্দময় ও সাফল্যে পরিপূর্ণ হোক—এটাই প্রত্যাশা।
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস,সংযোগ…..
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম