সকাল ১১:৩০:০০
| মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা মায়ের এক থাপ্পড়ে অভিমান করে পাবনা থেকে ঢাকায় দুই শিশু, সাভারে উদ্ধার হতবাক পুলিশ প্রসাশন
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, পূজাসামগ্রীর দাম বাড়লেও পূজার বাজার এখনো নিরব

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, পূজাসামগ্রীর দাম বাড়লেও পূজার বাজার এখনো নিরব

প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় বেড়েছে খরচ, ক্রেতাসংকটে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের অন্যতম ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার ও লক্ষ্মীবাজার। প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে এসব এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিমা নির্মাণ, রঙ-তুলির কাজ, পূজামণ্ডপের সাজসজ্জা এবং পূজার বিভিন্ন উপকরণ কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠেন কারিগর ও ব্যবসায়ীরা।
তবে দুর্গাপূজাকে ঘিরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজারগুলোতে প্রস্তুতির ব্যস্ততা থাকলেও প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। কাঁচামাল, পরিবহন ও সাজসজ্জার উপকরণের দাম বৃদ্ধিতে বেড়েছে সামগ্রিক ব্যয়। অন্যদিকে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
দুর্গাপূজার প্রস্তুতিকে কেন্দ্র করে শাঁখারীবাজার, তাঁতিবাজার ও লক্ষ্মীবাজারের বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, রং করা এবং সাজসজ্জার শেষ পর্যায়ের কাজ। তবে পূজামণ্ডপগুলোতে কারিগরদের ব্যস্ততা বাড়লেও শাঁখারীবাজারের সাজসজ্জার দোকানগুলোতে এখনও প্রত্যাশিত বেচাকেনা জমে ওঠেনি।
সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোতে পূজার বিভিন্ন উপকরণ সাজিয়ে রাখা হলেও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় প্রতিমার সাজসজ্জাসহ পূজার বিভিন্ন উপকরণের দাম বেড়েছে।
শাঁখারীবাজারের সাজঘর দোকানে প্রতিমার মুকুটের সেট বর্তমানে ৩০০ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ২০০ থেকে ৬ হাজার টাকা। আগে যে চুলের ক্লিপ ১৯০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শাড়ির কাপড়ের দাম প্রতি গজে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ভালো মানের যে কাপড় আগে প্রতি গজ ৮০ টাকায় পাওয়া যেত, বর্তমানে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিমার সাজসজ্জায় ব্যবহৃত পুঁতির মালার দামও বেড়েছে। গত বছর যে পুঁতির মালা ২০ টাকায় পাওয়া যেত, এবার তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। ভালো মানের একটি সম্পূর্ণ মালার দাম গত বছর ৪০০ থেকে ৫০০ টাকা থাকলেও এবার তা বেড়ে ৫০০ থেকে ৬০০ টাকা হয়েছে।
অন্যদিকে কেজিপ্রতি পুঁতির মালার দাম ৪০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকায় পৌঁছেছে। প্রতিমার হাতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের দামও বেড়েছে। আগে এসব সামগ্রী ৮০ থেকে ৭৫০ টাকার মধ্যে পাওয়া গেলেও বর্তমানে তা ১৩০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শাঁখারীবাজারের সাজঘর দোকানের মালিক পিন্টু শাহ জানান, পূজার প্রস্তুতি চললেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা আসছেন না। ফলে দোকানের বিক্রি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
পিন্টু শাহ বলেন, ‘সকাল থেকে বসে আছি, এখনও কোনও ক্রেতা আসে নাই। গতকাল আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা আসছে না। এবার দোকানের কর্মচারীদের কীভাবে বোনাস দেবো, সেটাই ভেবে কুল পাচ্ছি না।’
মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াকে বেচাকেনায় মন্দার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষের হাতে তো টাকা নাই, পয়সা নাই। গরিব হয়ে গেছে।’
পিন্টু শাহের মতে, বর্তমানে অনেক পূজামণ্ডপ কর্তৃপক্ষ আলাদাভাবে সাজসজ্জার উপকরণ না কিনে চুক্তির মাধ্যমে পুরো সাজসজ্জার কাজ করিয়ে নিচ্ছেন। এতে দোকান থেকে আলাদাভাবে মুকুট, মালা, কাপড় কিংবা অন্যান্য সামগ্রী কেনার প্রবণতা কমে গেছে।
ফলে আগের মতো দোকানে ক্রেতা আসছেন না। বিক্রিও প্রত্যাশার তুলনায় অনেক কম।
পিন্টু শাহ জানান, তার দোকানে বর্তমানে প্রতিমার শাড়ির কাপড় প্রতি গজ ৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মুকুটের সেট পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৭ হাজার টাকার মধ্যে। এ ছাড়া পুঁতির মালা প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পণ্যের মান, নকশা ও ধরনের ওপর ভিত্তি করে এসব সামগ্রীর দামে পার্থক্য রয়েছে। তবে এবার ক্রেতাদের একটি বড় অংশ তুলনামূলক কম দামের সামগ্রী কেনার দিকে ঝুঁকছেন।
মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং পূজামণ্ডপগুলোতে সরাসরি চুক্তিভিত্তিক সাজসজ্জার কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা আগের মতো বিক্রি করতে পারছেন না।
পূজার বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়টিও সামনে এনেছেন ব্যবসায়ীরা।
পিন্টু শাহ জানান, আগে যে পরিমাণ পণ্য পরিবহনে ১০০ টাকা খরচ হতো, বর্তমানে একই কাজে ২৫০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ পরিবহন খরচ বেড়েছে প্রায় আড়াই গুণ।
এই বাড়তি ব্যয় পণ্যের বিক্রয়মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ফলে ব্যবসায়ীদের বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা কম দামে সামগ্রী কিনতে চাইছেন।
পিন্টু শাহ বলেন, ‘এখন শুধু মানুষ সস্তা জিনিস খোঁজে। আগে সবাই এসে দামি জিনিস খুঁজতো।’
শুধু পূজার সাজসজ্জার উপকরণ নয়, প্রতিমা তৈরির খরচেও পড়েছে মূল্যবৃদ্ধির প্রভাব।
প্রতিমার আকার ও উচ্চতার ওপর ভিত্তি করে গত বছর যে প্রতিমার সেট তৈরি করতে ৮০ থেকে ৮৫ হাজার টাকা খরচ হতো, এ বছর একই ধরনের প্রতিমার সেট তৈরিতে প্রায় ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে।
কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা নির্মাণের খরচও বেড়েছে। ফলে পূজামণ্ডপের আয়োজকদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
তবে পূজার সাজসজ্জার বিভিন্ন সামগ্রীর দাম বাড়লেও ঢাক-ঢোলের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র।
কারিগর সুব্রত মনিপাল জানান, চলতি বছর ঢাকের দাম কিছুটা কমেছে। গত বছর যে ঢাক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হতো, এ বছর তা ১০ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ পূজার অন্যান্য সামগ্রীর বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা থাকলেও ঢাকের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে।
পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার ও লক্ষ্মীবাজার দীর্ঘদিন ধরে শারদীয় দুর্গাপূজার ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে এসব এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রতিমা নির্মাণ, পূজামণ্ডপ সাজানো, ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি এবং পূজার সামগ্রী কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকা।
এবারও পূজার প্রস্তুতিতে সেই ব্যস্ততা রয়েছে। তবে বাজারের চিত্র কিছুটা ভিন্ন। একদিকে প্রতিমা তৈরির ব্যয় বেড়েছে, অন্যদিকে সাজসজ্জার সামগ্রীর দাম বৃদ্ধির পাশাপাশি কমেছে ক্রেতাদের উপস্থিতি।
এতে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে বিক্রি কম হওয়ায় দোকানের পরিচালন ব্যয় ও কর্মচারীদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।
তবে ব্যবসায়ীরা এখনও আশা ছাড়েননি। তাদের প্রত্যাশা, পূজার শেষ মুহূর্তে ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং জমে উঠবে সাজসজ্জার সামগ্রীর কেনাবেচা।
সব মিলিয়ে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার, তাঁতিবাজার ও লক্ষ্মীবাজারে চলছে উৎসবের প্রস্তুতি।
কারিগরদের হাতে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ এগিয়ে চললেও ব্যবসায়ীদের মনে রয়েছে বাড়তি ব্যয় ও বিক্রি কম হওয়ার উদ্বেগ।
তবুও উৎসবকে ঘিরে আশাবাদী ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। তাদের আশা, পূজার শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, বিক্রিতে ফিরবে গতি। আর প্রতিবারের মতো এবারও উৎসবের আনন্দ, ঢাকের বাদ্য ও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পূজার বাজারগুলো।

 

জেটিভি নিউজ বাংলা 

সত্যের সঙ্গে, মানুষের পাশে……

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য