সকাল ১১:৩০:০০
| শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা মায়ের এক থাপ্পড়ে অভিমান করে পাবনা থেকে ঢাকায় দুই শিশু, সাভারে উদ্ধার হতবাক পুলিশ প্রসাশন
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

রাজশাহীর ৩০ ওয়ার্ডেই কিশোর গ্যাংয়ের তৎপরতা, পাঁচ শতাধিক সদস্যের তথ্য পুলিশের কাছে

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

রাজশাহীর ৩০ ওয়ার্ডেই কিশোর গ্যাংয়ের তৎপরতা, পাঁচ শতাধিক সদস্যের তথ্য পুলিশের কাছে

ছিনতাই, মারধর, চাঁদাবাজি, মাদক ও যৌন হয়রানির অভিযোগ | অন্তত ৩৫টি সক্রিয় চক্রের উপস্থিতি | অভিযান ও নজরদারি বাড়ানোর ঘোষণা আরএমপির

রাজশাহী নগরীর অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, পার্ক, লেক ও ফ্লাইওভার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। ছিনতাই, মারধর, সংঘবদ্ধ হামলা, চাঁদাবাজি, যৌন হয়রানি ও মাদককেন্দ্রিক অপরাধের অভিযোগ উঠছে এসব দলের সদস্যদের বিরুদ্ধে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উত্ত্যক্ত করা, বেপরোয়া মোটরবাইক চালানো এবং দলবদ্ধভাবে মহড়া দেওয়ার ঘটনাও নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। তবে শুধু গ্রেফতার নয়, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

পুলিশের দেওয়া তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডেই কিশোর অপরাধী চক্রের উপস্থিতি রয়েছে। সক্রিয় চক্রের সংখ্যা অন্তত ৩৫টি এবং এসব চক্রের সদস্য পাঁচ শতাধিক বলে উল্লেখ করা হয়েছে।

এসব চক্রের মধ্যে রয়েছে টেন স্টার বয়, রাইজিং বয়, অদম্য বালক, গলি বয়, হিটার বয়েজ, নেকসাস, মায়া, ফালতু, সিংহাম, প্লাস্টিক, ডি-হট বয় ও বুলেট গ্যাং।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী নগরীর এক তরুণ বাসিন্দা জানান, একসময় পাড়া-মহল্লায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের নাম নিয়ে বিভিন্ন গ্রুপ গড়ে উঠেছিল। প্রথমে তারা জার্সি তৈরি করে এবং মোটরবাইক নিয়ে শহরের বিভিন্ন এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিত। বর্তমানে পুলিশের তৎপরতায় গ্রুপগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে নগরীর অনেক এলাকায় মাদকের নেশার অর্থ সংগ্রহের জন্য এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতাও পেয়ে থাকে। তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, সিঅ্যান্ডবি সড়ক, বিমান চত্বর, পদ্মাপাড়, চিড়িয়াখানা, ভদ্রা পার্ক, লেক ও ফ্লাইওভার এলাকাকে কিশোরদের আড্ডা এবং অপরাধপ্রবণতার সম্ভাব্য হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুই বছর আগে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট পাঁচ শতাধিক কিশোর গ্যাং সদস্যের তথ্যভান্ডার তৈরি করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নিয়মিত নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মোস্তারী জানান, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে।

ছিনতাই, মারধর ও সংঘবদ্ধ হামলার অভিযোগ

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে পথচারী ও যানবাহন থামিয়ে মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা।

গত ৩ জুলাই শাহ মখদুম থানা এলাকায় সিটিহাটগামী একটি অটোরিকশার গতিরোধ করে চালককে মারধর এবং তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

গত ১৯ মে কোর্ট একাডেমি স্কুল ছুটির সময় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ দুই কিশোরকে গ্রেফতার করে।

একই মাসে কাশিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। এর কয়েক দিন পর চাঁদা দাবিকে কেন্দ্র করে অর্ধশতাধিক কিশোর সরকারি কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। গত ২ আগস্ট বোয়ালিয়া থানা এলাকার কালুমিস্ত্রির মোড়ে এক অনার্সপড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি, অশালীন কথাবার্তা, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা ওই ছাত্রী, তাঁর পরিবারের সদস্য এবং রাজশাহীতে পড়তে আসা অন্য শিক্ষার্থীদেরও হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে বিষয়টি। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছিল পুলিশ।

ছয় মাসে চার মামলা, গ্রেফতার ১২ কিশোর

আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে কিশোর অপরাধীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় ১২ কিশোরকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু।

তিনি জানান, নগরীতে বড় আকারের কিশোর গ্যাং না থাকলেও একই বয়সী ছেলেরা এলাকাভিত্তিক দল বেঁধে আড্ডা দেয়। এদের কেউ কেউ স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের একা পেলে অশালীন মন্তব্য করে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কয়েকটি মেসেঞ্জার গ্রুপ শনাক্ত করে নজরদারি করা হচ্ছে। অভিভাবকদের সন্তানদের বিষয়ে সতর্ক করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক সভার আয়োজনও করা হয়েছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানোই পুলিশের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বাকির মোড়ে দোকানদার হত্যায় নতুন উদ্বেগ

এদিকে গত ২৭ সেপ্টেম্বর নগরীর বাকির মোড়ে টাকা ভাঙানো নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা নগরবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে।

স্থানীয়দের কেউ কেউ আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও ছিনতাইকে কেন্দ্র করে কিশোর-তরুণদের সংঘবদ্ধ চলাফেরার কথা বলছেন। তবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে কি না, তা আলাদাভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন।

কঠোর পদক্ষেপের দাবি নাগরিক সংগঠনের

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, কিশোর গ্যাংয়ের সন্ত্রাস, মাদক ব্যবসা ও সেবন এবং ছিনতাইয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তাঁর মতে, এসব কর্মকাণ্ড নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি শান্তির শহর হিসেবে রাজশাহীর সুনাম ক্ষুণ্ন করছে।

শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও জরুরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেনের মতে, কিশোর অপরাধ কেবল আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়; এর সঙ্গে সামাজিক ও পারিবারিক বাস্তবতাও জড়িত। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের নিবিড় নজরদারি বাড়ানো প্রয়োজন।

কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা, মাদক থেকে দূরে রাখার উদ্যোগ এবং অভিভাবক-শিক্ষকদের সম্পৃক্ততা জরুরি।

একই সঙ্গে এসব চক্রের পেছনে প্রাপ্তবয়স্ক বা প্রভাবশালী কারও পৃষ্ঠপোষকতা থাকলে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। নগরবাসীর প্রত্যাশা, বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

পুলিশকে কাজের ও মানসিকতার পরিবর্তনের আহ্বান সংসদ সদস্যের

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, পুলিশ বর্তমানে অনেকটা অসহায় অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যে দুইবার তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ও মানসিকতারও পরিবর্তন করতে হবে।

পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের মানসিকভাবে পরিবর্তন এনে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গেও বক্তব্য

সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি, বরং সরকারিভাবেই চার্টার্ড বিমানে করে স্বেচ্ছায় দেশ ছেড়েছে।

এ বিষয়ে ফেসবুকে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

সব মিলিয়ে রাজশাহী নগরীতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোরদের অপরাধের পথে ঠেলে দেওয়া সামাজিক ও পারিবারিক কারণগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

জেটিভি নিউজ বাংলা

সত্যের সঙ্গে, মানুষের পাশে……. 

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য