সকাল ১১:৩০:০০
| শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
মিরপুরজুড়ে আতঙ্ক, তিন দিন ধরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন মিরপুরে তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির বাজারে আবারও আগুন! ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বৃদ্ধি, নতুন দাম ২ হাজার ৬০ টাকা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন, জড়িত শিল্পমালিকদেরও চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় মাত্র ২৮ দিনে, বছরের পর বছর ঝুলে আছে ৪০ লাখের বেশি মামলা মায়ের এক থাপ্পড়ে অভিমান করে পাবনা থেকে ঢাকায় দুই শিশু, সাভারে উদ্ধার হতবাক পুলিশ প্রসাশন
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনের বাধ্যতামূলক অবসর

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনের বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক,জেটিভি নিউজ বাংলা। 

বিদেশে অবস্থান করে কর্মস্থলে অনুপস্থিতি, পলায়ন ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও আলোচিত-সমালোচিত সাবেক মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা পৃথক আটটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে বিভাগীয় তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া সাত কর্মকর্তা হলেন—ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, নৌপুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান সরকার।

এ ছাড়া ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিদেশে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি ফারহানা তাসকিন

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ফারহানা তাসকিন ও মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে বিদেশে অবস্থান করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।

ফারহানা তাসকিন ডিএমপির প্রশাসন-ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ৪২ দিনের ছুটি নিয়ে কানাডায় যান তিনি।

পরবর্তী সময়ে অসুস্থতার কথা জানিয়ে আরও ৩৬ দিনের ছুটি বাড়ানোর আবেদন করেন। এরপর কানাডার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি সিপিএ কোর্সে পড়াশোনার জন্য শিক্ষা ছুটির আবেদন করেন।

তবে তার শিক্ষা ছুটির আবেদন নাকচ করে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেই নির্দেশনা পাওয়ার পরও তিনি দেশে ফেরেননি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৮ মার্চ ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। পরে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। এরপর সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

যুক্তরাজ্যে পিএইচডি করতে গিয়ে ফেরেননি মনিরুজ্জামান সরকার

ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সরকার যুক্তরাজ্যের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞানে পিএইচডি করার জন্য ২০১২ সালে প্রেষণে যান।

পরবর্তী সময়ে কয়েক দফায় তার বিনা বেতনে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত আরও দুই বছরের ছুটির আবেদন করেন তিনি।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন নাকচ করে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেয়। এরপরও তিনি দেশে ফিরে আসেননি।

এ ঘটনায় ২০২০ সালের ৫ অক্টোবর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়।

দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশেরও জবাব দেননি তিনি। পরে সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

২০২৪ সালের আগস্ট থেকে অনুপস্থিত ছিলেন হারুন-অর-রশীদ

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হয়। কর্মস্থলে ফিরে আসার জন্য যোগাযোগ করা হলেও তিনি যোগদান করেননি।

এ ঘটনায় ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তিন সপ্তাহের বিশ্রাম নিতে গিয়ে আর ফেরেননি শ্যামল কুমার

সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি সর্বশেষ ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ১ জানুয়ারি তাকে রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

২২ জানুয়ারি সেখানে যোগদানের পর একই দিন তিন সপ্তাহের বিশ্রামের কথা উল্লেখ করে প্রস্থান প্রতিবেদন জমা দেন তিনি।

কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় ২০২৫ সালের ৩ জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এরপর ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অসুস্থতার কথা জানালেও প্রয়োজনীয় কাগজপত্র দেননি আনিসুর রহমান

রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান ২০২৪ সালের ২৭ আগস্ট নৌপুলিশে সংযুক্ত হয়ে যোগদান করেন।

পরে অসুস্থতার কথা জানিয়ে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেন তিনি। তবে ওই প্রতিবেদনে ছুটির ধরন, ছুটির মেয়াদ এবং তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি।

এ অবস্থায় তাকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে দুটি অভিযোগই প্রমাণিত হয়।

সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ছুটি শেষ, আবেদন নাকচ—তারপরও কর্মস্থলে ফেরেননি জাহাঙ্গীর হাছান

নৌপুলিশের টাঙ্গাইল অঞ্চলে কর্মরত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান ১৫ দিনের ছুটি নিয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন।

ছুটি শেষ হওয়ার পর আরও ৬০ দিনের ছুটি বাড়ানোর আবেদন করেন তিনি। কিন্তু কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে দেয়। এরপরও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

পরে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কাজী মিজানুর রহমানের বাধ্যতামূলক অবসর

অন্যদিকে, সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলেও ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর।

তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভাগীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে বলে বিভাগীয় নথির সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

বিভাগীয় তদন্তে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর তার বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করা হয়।

সব মিলিয়ে, ডিএমপির সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিভাগীয় তদন্তে পলায়ন, কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

 

জেটিভি নিউজ বাংলা

সত্যের সঙ্গে, মানুষের পাশে…… 

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য