সকাল ১১:৩০:০০
| বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
লোড হচ্ছে...
নামাজ লোড...
বিজ্ঞাপন

হেডার বিজ্ঞাপন স্লট

728×90 Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
নোটিশ
নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা। নোটিশ স্বাগতম! jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা-এ যুক্ত হতে ড্যাশবোর্ড থেকে আপনার জরুরি নোট বা নোটিশ প্রকাশ করুন। আপডেট সত্য ও নির্ভরযোগ্য সংবাদের প্রতিশ্রুতি নিয়ে নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনায় jtvnewsbangla.com জেটিভি নিউজ বাংলা।
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লির দূতাবাসে আবেদন ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় বন্দিশালা, পাঁচ পরিবার থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে পোশাক রফতানিতে বড় প্রবৃদ্ধি, চার মাসে আয় ১ হাজার ৩৭৪ কোটি ডলার বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী খুলনায় ১০ মাসে ৭১ খুন, নভেম্বরের প্রথম সপ্তাহেই আরও ৬; আতঙ্কে নগরবাসী  অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ, নিবন্ধনেই কি থামবে সড়কের নৈরাজ্য? পুলিশের ওপর হামলার ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ, ৯ মাসে মামলা ৪৪০টি
জেলা-উপজেলা:

দৈনিক ইনফো ও সেটিংস

আজকের তারিখ ও পঞ্জিকা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আবহাওয়া ও নামাজের সময়

লোড হচ্ছে...

নামাজ লোড...

সামাজিক যোগাযোগ মাধ্যম

📍 জেলা ও উপজেলা ফিল্টার

বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

শীর্ষ ব্যানার বিজ্ঞাপন

৪১২×৯০ Leaderboard | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  | জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ নভেম্বর ২০২৬, বুধবার

ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে সমাপ্ত গবেষণার ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. এ বি এম মুস্তানুর রহমান। এ ছাড়া বিএলআরআইয়ের চলমান গবেষণা কার্যক্রম এবং কর্মশালার সারসংক্ষেপ তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জাতীয় চাহিদার আলোকে গবেষণা পরিচালনা, নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন সমস্যা চিহ্নিত করা এবং গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএলআরআই ৭৯টি আধুনিক প্রযুক্তি এবং ১৯টি টেকসই প্যাকেজসহ মোট ৯৮টি প্রযুক্তি ও প্যাকেজ উদ্ভাবন করেছে। এসব উদ্ভাবন প্রাণিখাদ্য ও পুষ্টি, উন্নত জাত উদ্ভাবন, রোগ নিয়ন্ত্রণ, টিকা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা এবং মূল্য সংযোজিত প্রাণিজ পণ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্ভাবনা সৃষ্টি করেছে।

কর্মশালায় অংশগ্রহণ করছেন বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোল্ট্রি উৎপাদন এবং খামার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও সংগঠনের প্রতিনিধি। এ ছাড়া বিএলআরআইয়ের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় কারিগরি অধিবেশন। এবারের কর্মশালায় ছয়টি অধিবেশনে মোট ৩৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের আয়োজন করা হয়েছে।

প্রথম দিনে ‘নিউট্রিশন, ফিডস অ্যান্ড ফিডিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রথম অধিবেশনে ছয়টি এবং ‘অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ডিজিজ অ্যান্ড হেলথ’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে আটটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে দ্বিতীয় দিনে ‘অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিকস’ শীর্ষক তৃতীয় অধিবেশনে ছয়টি, ‘বায়োটেকনোলজি, ক্লাইমেট রেজিলিয়েন্স, ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেইরি রিসার্চ’ শীর্ষক চতুর্থ অধিবেশনে আটটি এবং ‘সোশিও-ইকোনোমিকস অ্যান্ড ফার্মিং সিস্টেম রিসার্চ’ শীর্ষক পঞ্চম অধিবেশনে পাঁচটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।

পাশাপাশি কর্মশালায় বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমের ওপর মোট ৩৭টি পোস্টার প্রদর্শন করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

 

জেটিভি নিউজ বাংলা 

সত্যের সঙ্গে, মানুষের পাশে……. 

বিজ্ঞাপন

ইন-আর্টিকেল বিজ্ঞাপন

In-Article Ad Slot | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন
রুমন জোয়ার্দ্দার জনি

রুমন জোয়ার্দ্দার জনি

সম্পাদক ও প্রকাশক

তৃণমূলের উন্নয়ন, গণমানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বিজ্ঞাপন

নিচের ব্যানার বিজ্ঞাপন

মন্তব্য বিভাগের আগে | আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য এক বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন দিন

পাঠকদের মতামত ০টি

মডারেটেড ফোরাম

আপনার মূল্যবান মন্তব্য লিখুন

খবর অনুসন্ধান করুন

জনপ্রিয় সার্চ: অগ্নিঘটনা অন্যান্য... অপরাধ অর্থনীতি ও বানিজ্য